ডাউনলোডের শীর্ষে চ্যাটজিপিটি

Date: 2026-02-04
news-banner

বিশেষজ্ঞ অনেকে জেনারেটিভ এআই প্রযুক্তিকে ভবিষ্যতের ওয়ানস্টপ সল্যুশন বলে অভিহিত করেছেন। ফলে অধিকাংশ স্মার্টফোন গ্রাহক এই প্রযুক্তির মাধ্যমে জীবনের কাজ সহজ করতে চাইছেন। এতে ক্রমে বেড়ে চলেছে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের সংখ্যা।

প্রকাশিত সেন্সর টাওয়ারের স্টেট অব মোবাইলের সবশেষ রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এতে জানানো হয়, গত বছরে অ্যাপ ডাউনলোডের হিসাবে দ্রুততম গ্রোয়িং ক্যাটেগরির শীর্ষে রয়েছে জেনারেটিভ এআই ঘরানার সব অ্যাপ। ২০২৫ সালে আগের বছরের তুলনায় কয়েকটি দেশে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের সংখ্যা তিন গুণ বেড়েছে। ২০২৪ সালে এ ধরনের অ্যাপ ডাউনলোডের সংখ্যা এত বেশি ছিল না।

রিপোর্টে দাবি করা হয়েছে, গত বছরে এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যবহার দ্বিগুণ হারে বেড়েছে। যার জেরে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের চাহিদা এখন ঊর্ধ্বমুখী। পরিসংখ্যান বলছে, সারাবিশ্বে এআই অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে চ্যাটজিপিটি। তার পরেই জায়গা করে নিয়েছে গুগল জেমিনি, পারপ্লেক্সিটি আর গ্রোকের মতো এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। ২০২৪ সাল থেকে এই তিনটি অ্যাপের চাহিদা তৈরি হয়েছে। সমীক্ষা বলছে, ২০২৫ সালেও সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চ্যাটজিপিটি রয়েছে দ্বিতীয় স্থানে।

বিশেষজ্ঞ অনেকে বলছেন, সবার কাছে এআই পরিষেবাকে গ্রহণযোগ্য করতে নির্মাতা সংস্থা বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন। এর মধ্যে অন্যতম হলো বিনামূল্যে বা বিশেষ ছাড়ে প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুযোগ। ফলে গত বছরে এসব পরিষেবার অ্যাপের চাহিদা বেড়েছে অপ্রত্যাশিত হারে। অনেকে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে আগের তুলনায় দ্রুত নিজের প্রয়োজন পূরণ 
করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

নতুন সমীক্ষা বলছে, সারাবিশ্বে শুধু এআই অ্যাসিস্ট অ্যাপ ছাড়াও মাইক্রোড্রামা প্ল্যাটফর্মের অ্যাপ ডাউনলোডের চাহিদা তৈরি হয়েছে।

advertisement image

Leave Your Comments

Trending News