শুরুতেই ধাক্কা, ‘ধুরন্ধর ২’-এর বিরুদ্ধে পুলিশের মামলা

Date: 2026-02-05
news-banner

‘এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না- এমন সংলাপেই ‘ধুরন্ধর’-এর দ্বিতীয়ভাগের ঝলকে উন্মাদনার বাড়িয়েছেন রণবীর সিং। কিন্তু টিজার প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরই আইনি জটিলতায় পড়তে হল নির্মাতাদের। অনুমতি ছাড়া ড্রোন ব্যবহার করার অভিযোগে ‘ধুরন্ধর ২’ সিনেমার টিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।

পুলিশের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১ ফেব্রুয়ারি এমআরএ মার্গ থানায় সিনেমাটির লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল ভালমিকির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ২২৩ ধারা মামলা করা হয়েছে, যা কর্তৃপক্ষের আইনসম্মত নির্দেশ অমান্য করার অভিযোগের সঙ্গে যুক্ত।

পুলিশের অভিযোগ, শুটিংয়ের জন্য ড্রোন ব্যবহার করতে প্রয়োজনীয় সরকারি অনুমতি নেওয়া হয়নি। ফোর্ট এলাকা গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের কাছাকাছি হওয়ায় সেখানে ড্রোন ও আকাশপথ ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে।

ঘটনার দিন অভিনেতা সঞ্জয় দত্তসহ পুরো ইউনিট শুটিংয়ে উপস্থিত ছিলেন। ওই দিনটি ছিল ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর ২’-এর শুটিংয়ের তৃতীয় দিন। শুটিং চলাকালীন অননুমোদিত ড্রোন উড়তে দেখে পুলিশ হস্তক্ষেপ করে।

এর আগেই, ৩০ জানুয়ারি থেকে সিনেমার প্রয়োজনে ফোর্ট এলাকার একাংশকে পাকিস্তানের পুরনো শহরের রাস্তার আদলে সাজানো হয়। এই বড় ধরনের সেট পরিবর্তন স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সংস্থার দৃষ্টি আকর্ষণ করে।

ড্রোন ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ লোকেশন ম্যানেজারকে নোটিশ দেয়। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে তাকে ছেড়ে দেওয়া হলেও মামলাটি এখনো সক্রিয় রয়েছে এবং তদন্ত চলছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ও উচ্চ-নিরাপত্তা এলাকায় ড্রোন ব্যবহারে নিয়ম মেনে চলা বাধ্যতামূলক এবং এ ধরনের কোনও ব্যত্যয় কঠোরভাবে দেখা হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

advertisement image

Leave Your Comments

Trending News