পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ও ঘোষণাপত্র সই সম্পূর্ণ ম্যানুয়াল প্রক্রিয়া: ইসি

Date: 2026-02-05
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল বিডি’ অ্যাপের সঙ্গে ঘোষণাপত্র ও ব্যালট পেপারে ভোট প্রদানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মোবাইল অ্যাপ-এর সাথে ঘোষণাপত্র ও ব্যালট পেপারে ভোট প্রদানের কোন সম্পর্ক নেই। ঘোষণাপত্রে স্বাক্ষর ও ব্যালটে ভোট প্রদান সম্পূর্ণ ম্যানুয়াল প্রক্রিয়া। 

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ব্যালট প্রাপ্তির পর থেকে হলুদ খাম হতে মোবাইল অ্যাপ বিচ্ছিন্ন হয়। ভোট গণনার সময় সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে প্রথমেই সংশ্লিষ্ট আসনের হলুদ খাম খুলে ঘোষণাপত্র ও ব‍্যালট আলাদাভাবে রাখা হবে। পরবর্তী ধাপে ব্যালট দুটি আলাদা করে প্রক্রিয়া অনুযায়ী গণনা শুরু করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার ও প্রদত্ত ভোট একসঙ্গে চিহ্নিত করার কোনও সুযোগ নেই।

জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

advertisement image

Leave Your Comments

Trending News