বিএনপিতে যোগ দিলেন খেলাফত মজলিসের ৫০ নেতাকর্মী

Date: 2026-02-05
news-banner

গাজীপুর-৩ সংসদীয় আসনে প্রথম দিকে ড. জাহাঙ্গীর আলমকে একক প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। দলীয় নেতাকর্মী ও সমর্থক গোষ্ঠী নিয়ে নির্বাচনের মাঠ বেশ গুছিয়ে আনেন জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম। পরবর্তী সময় জমায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এহসানুল হককে। প্রচার প্রচারণা শুরুর প্রথম দিকে হতাশ হওয়া জামায়াতের নেতাকর্মীরা জোটের প্রার্থীর পক্ষে মাঠে না নামলেও দু’দিন পর থেকে রিকশা প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭দিন বাকি থাকতে বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীপুর শাখার সভাপতি আব্দুস সাত্তার আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছেন। তিনি একা নন, খেলাফত মজলিসের আরও অন্তত ৫০ জন সদস্য ধানের শীষ প্রতীকের দলে যোগদান করেন। 

বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে খেলাফতে মজলিসের নেতাকর্মীরা একে একে ভিড়েন বিএনপির পতাকা তলে। 

বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম ও ওলামা দলের নেতা মাওলানা শরীফুল ইসলামের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে খেলাফতে মজলিশের শ্রীপুর শাখার সভাপতি আব্দুস সাত্তার বলেন, দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ের মাধ্যমে স্বৈরাচার বিদায় হলেও আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। যারা ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলে, বাস্তবে তারা আলেম সমাজের পাশে নেই। তুলনামূলক ভাবে বিএনপিই আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয়। সে কারণেই আমি অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে শামিল হয়েছি। 

এ সময় হেফাজতে ইসলামের উপজেলা সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেনও বিএনপিতে যোগদান করেন। 
অনুষ্ঠানে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম ও নেতাকর্মীর বিএনপিতে যোগদান সত্যিই আনন্দের। বিগত সরকারের আমলে আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আলেম সমাজ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ও সম্মান পাবে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন মাও. এস এম রুহুল আমীন, শেখ আব্দুর রাজ্জাক, মাহফুল হাসান হান্নান।

advertisement image

Leave Your Comments

Trending News