ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনে গুরুত্বারোপ জোবাইদা রহমানের

Date: 2026-02-05
news-banner

একটি সাম্য ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। তিনি এমন একটি ব্যবস্থার কথা বলছেন, যেখানে সাধারণ জনগণের অধিকার নেতাদের চেয়ে বেশি প্রাধান্য পাবে এবং শোষণের কোনো স্থান থাকবে না। 

বুধবার রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি আয়োজিত মতবিনিময় সভায় জোবাইদা রহমান এসব কথা বলেন।

একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়ে জোবাইদা রহমান বলেন, আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, কড়াইল, সাততলা এলাকা থেকে আসা তিনজন নারী, দুইজন পোশাক শ্রমিক এবং একজন পরিবহন শ্রমিকের কাছ থেকে তাদের হৃদয়বিদারক সমস্যার কথা শুনেছি। এসব সমস্যা সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।

জোবাইদা রহমান আরও বলেন, আমি, আপনি আমাদের সবার সমস্যা অনেক। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।

বিভিন্ন পেশাজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনব। আরও জানব। আমরা একে অপরকে আরও জানতে চেষ্টা করব। সমস্যাগুলো কীভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক, শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়।   

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্ট আবদুস সালাম, ইসমাইল জবিউল্লাহ প্রমুখ বক্তব্য দেন। এ সময় পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

advertisement image

Leave Your Comments

Trending News