নির্বাচনী দায়িত্বে আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা: ইসি মাছউদ

Date: 2026-02-06
news-banner

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আচরণবিধি ভঙ্গ করলে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে কমিশন তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। অভিযোগ গুরুতর হলে সরাসরি নির্বাচন কমিশন গ্রহণ করবে। প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। 

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে আবদুর রহমানেল মাছউদ এসব কথা বলেন। 

তিনি বলেন, বর্তমানে সারাদেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে কোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি কমিশনের ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন। নির্বাচনী দায়িত্বে কর্মরত কেউ আইন ভঙ্গ করলে বা তার মধ্যে পক্ষপাতিত্ব দেখা দিলেও যে কেউ কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগ গুরুতর হলে কমিশন নিজেই সেটা আমলে নিতে পারে। 

সম্প্রতি ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আবদুর রহমানেল মাছউদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়। এমনকি তাদের বিরূপ প্রতিক্রিয়া বা দুর্ব্যবহার যদি আইনের কাঠামোতে আচরণবিধি ভঙ্গের কারণ বলে নিশ্চিত হওয়া যায়, তাহলে নিশ্চয়ই তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা মনে করি নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো আছে।

advertisement image

Leave Your Comments

Trending News