একুশে পদক পাওয়ার খবরে ববিতা বললেন- শুনে ভালো লাগলো

Date: 2026-02-06
news-banner

এরমধ্যে চলচ্চিত্রে একুশে পদক পেয়েছেন কিংবদন্তী অভিনেত্রী ববিতা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বললেন, ‘এটা শুনে ভালো লাগলো।’

এরপর তিনি জানান, একুশে পদকপ্রাপ্তির খবর এখনো তিনি পাননি, বা প্রজ্ঞাপনও তাঁর চোখে পড়েনি।  

ববিতা বলেন, ‘অফিশিয়াল চিঠিটি পেয়ে নিই, তারপর একুশে পদক পেয়ে কেমন লাগছে- সেটা জানানো সমিচিন মনে করছি।’

ববিতা ছাড়াও এ বছর একুশে পদক পাচ্ছেন চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ , নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

advertisement image

Leave Your Comments

Trending News