আসছে মার্কিন সিনেটর ক্রিস মারফির নতুন বই

Date: 2026-02-06
news-banner
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের জনপ্রিয় ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফির নতুন বই বাজারে আসছে। ২৬ মে বিখ্যাত প্রকাশনা সংস্থা ‘ফারার, স্ট্রস অ্যান্ড জিরো’ থেকে প্রকাশিত হবে তাঁর আলোচিত গ্রন্থ ‘ক্রাইসিস অব দ্য কমন গুড: দ্য ফাইট ফর মিনিং অ্যান্ড কানেকশন ইন এ ব্রোকেন আমেরিকা’।
প্রকাশনা সংস্থা সংবাদ বিজ্ঞপ্তিতে জিনিয়েছে, বইটিতে সিনেটর মারফি মার্কিন চেতনায় গেড়ে বসা কিছু ধ্বংসাত্মক ধারণা এবং রাজনৈতিক মেরূকরণ কীভাবে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলছে, তার গভীর বিশ্লেষণ করেছেন। একই সঙ্গে বর্তমানের এই ‘ভেঙে পড়া’ আমেরিকান সমাজকে কীভাবে পুনর্গঠন করা যায়, তার একটি দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
বইটি সম্পর্কে ক্রিস মারফি বলেন, আমেরিকার যদি কিছুর আরাধনা করা উচিত হয়, তবে তা হলো ‘জনকল্যাণ’। এমন এক সমৃদ্ধি, যেখানে আমরা নিজেদের মতো করে আমাদের প্রতিবেশী এবং সমাজের অবস্থার প্রতিও সমান যত্নশীল থাকব। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প কীভাবে সমাজের এই নীতিহীনতার সুযোগ নিয়ে বিভাজন সৃষ্টি করেছেন এবং কীভাবে একটি শক্তিশালী সমাজ ফের গড়ে তোলা সম্ভব, সেটিই এ বইয়ের মূল উপজীব্য।
পেশাদার আইনজীবী হিসেবে ২৫ বছর বয়সেই রাজনীতিতে পা রাখেন সিনেটর মারফি। ১৯৯৮ সালে কানেকটিকাট প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে তার জয়যাত্রা শুরু। ২০১২ সাল থেকে তিনি মার্কিন সিনেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এর আগে ২০২০ সালে তাঁর লেখা ‘দ্য ভায়োলেন্স ইনসাইড আস’ বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল। ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মারফি ডেমোক্র্যাটদের একজন সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন।
advertisement image

Leave Your Comments

Trending News