জামায়াতকে সমর্থন, সরে গেলেন খেলাফত প্রার্থী

Date: 2026-02-06
news-banner

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ১১ দলীয় জোটের দুই দল জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে সমন্বয় হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিকশা প্রতীকের মিজানুর রহমান মোল্লা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান। 
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী তপশিল ঘোষণার পর ফরিদপুর-৪ আসনটি নির্বাচনী প্রচারণার জন্য উন্মুক্ত রেখেছিল ১১ দলীয় জোট। এতে জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন।   

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা জানান, তিনি এখন থেকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবেন। 
বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, মিজানুর রহমান বাংলাদেশে ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সমর্থন দিয়েছেন। তাঁর এ উদারতা ফরিদপুর-৪ আসনের মানুষ চিরদিন মনে রাখবে।

ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, রিকশা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান একজন বড় মনের মানুষ এবং তাঁর অত্যন্ত স্নেহের। ১১-দলীয় জোটকে শক্তিশালী করতে তিনি নিজের নির্বাচনীয় কার্যক্রম থেকে সরে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোটের মাঠে সমর্থন দিয়ে কাজ করবেন। এতে ইসলামী দলগুলো আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে বলে আশাবাদ জানান তিনি।

advertisement image

Leave Your Comments

Trending News