ভারতের মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১৮

Date: 2026-02-06
news-banner

ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় বৃহস্পতিবার কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। খনির ভেতরে বিস্ফোরণের পর তারা আটকা পড়েছিলেন। 

অভিযোগ আছে, খনিটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। পুলিশের সঙ্গে রাজ্যটির বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেটি প্রত্যন্ত এলাকা। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা বলেছেন, বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা খনিটি চালাচ্ছিল তাদের গ্রেপ্তার করতে মেঘালয়ের উচ্চ আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন। আদালত নিজে থেকেই এ ঘটনায় মামলা করবেন।

advertisement image

Leave Your Comments

Trending News