স্পর্শকাতর বিষয় নিয়ে বলার জন্য সময় ও পরিবেশের প্রয়োজন: বুবলী

Date: 2026-02-06
news-banner

সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা যেন থামছেই না। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাম্প্রতিক বিদেশযাত্রা—সবকিছু মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে চলছে নানা গুঞ্জন। এসব প্রসঙ্গে এবার সরাসরি নিজের অবস্থান জানালেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে ব্যক্তিগত জীবন ও চলমান গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের বিষয় নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন রয়েছে।

618637100_2726893410993793_3152944553708745704_n_1770366704.jpg

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী বলেন,‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখব—এটাই আমার প্রত্যাশা। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করি।’

আসন্ন ভালোবাসা দিবস নিয়েও নিজের ভাবনার কথা জানান অভিনেত্রী। বুবলী বলেন,‘ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো। আমি প্রতিদিনকেই ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই—সবার ভালোবাসা নিয়েই। স্পেশাল প্ল্যান অবশ্যই থাকবে। আর আমার দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা তো সবসময়ই আমার সঙ্গে আছে।’

619111956_1480228603460398_1160031002597423499_n_1770366746.jpg

এদিকে, চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশযাত্রা নিয়ে যে আলোচনা চলছে, সে প্রসঙ্গেও সতর্ক অবস্থান নেন তিনি। এ বিষয়ে বুবলী বলেন,‘আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি—সবকিছুরই একটা সময় আছে। আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি। এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা অনেক বিষয় নিয়েই সংবাদ করবেন, দর্শকদেরও জানার আগ্রহ থাকবে—এটাই স্বাভাবিক। এটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে সবার ক্ষেত্রেই হয়ে আসছে। তবে আমার অনুরোধ থাকবে, যথাযথ সম্মান বজায় রেখে একজন শিল্পী কিংবা শিল্পীদের উপস্থাপন করা হোক—যেটা আপনারা বরাবরই করে আসছেন।’

advertisement image

Leave Your Comments

Trending News