ভোটের ছুটিতে বাসায় বানান মিষ্টি আলুর কয়েকপদ

Date: 2026-02-19
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ছুটি চলছে। ছুটির এ অবসরে বাসায় রান্না করতে পারেন মিষ্টি আলুর ভিন্ন পদ। কেননা এতে ভিটামিন এ, প্রয়োজনীয় খনিজ ও ফাইটোনিউট্রিয়েন্টের মতো উপকারী উপাদান পর্যাপ্ত পরিমাণে আছে। আছে প্রচুর পরিমাণে ফাইবার। মিষ্টি আলু অনায়াসে শিশুরাও খেতে পারে। 

মিষ্টি আলুর লাড্ডু
৫০০-৬০০ গ্রাম মিষ্টি আলু চিকন স্লাইস করে কেটে নিন। আলুর স্লাইস পানিতে ভিজিয়ে রাখুন যেন কষ চলে যায়। ২ কাপ দুধে মিষ্টি আলুর স্লাইসগুলো দিয়ে সেদ্ধ করে করে নিন। ঠান্ডা হলে ব্লেন্ড করুন। এরপর ৩ টেবিল চামচ ঘি গরম করে কাঠবাদাম কুচি ও কিশমিশ দিয়ে নাড়ুন। পরে কিশমিশ ফুলে উঠলে মিষ্টি আলুর মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। এরপর স্বাদমতো চিনি ও লাল বা কমলা ফুড কালার দিন। নাড়তে নাড়তে আঠালো হয়ে এলে ১/৩ কাপ গুঁড়া দুধ ও ১ চা চামচ ঘি দিয়ে আরেকটু নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে গোল লাড্ডু বানিয়ে নারকেলের গুঁড়ায় গড়িয়ে নিন। এরপর মনের মতো সাজিয়ে পরিবেশন করুন। 

হালুয়া
পরিমাণমতো মিষ্টি আলু সেদ্ধ করে চটকে নিন। পাত্রে ঘি গরম করে চটকে নেওয়া আলু দিন। নেড়েচেড়ে দুধ ও গুড় মিশিয়ে নিন। কয়েক টুকরো বাদাম দিতে পারেন। শুকনো হয়ে এলে নামিয়ে ড্রাই ফ্রুটস ছড়িয়ে নিন। চাইলে বড় পাত্রে নিয়ে বরফি আকারে কেটে নিতে পারেন।

বেকড সুইট পটাটো
মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে রাখুন। এবার বেকিং ট্রেতে আলুর টুকরোতে অলিভ অয়েল মাখিয়ে নিন। রসুন কুচি, রোজমেরি, থিয়াম, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া দিন। এবার বেক করার পালা। বেক করার আগে ওভেন ২২২ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিতে। ৩৫ মিনিট বেক করুন। চা কিংবা কফির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

advertisement image

Leave Your Comments

Trending News