ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

Date: 2026-02-19
news-banner

ফরিদপুরের ভাঙ্গার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

বুধবার দুপুর ১টার দিকে সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামে একটি বাস পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। এ সময় সামনে আরেকটি গাড়ি চলে এলে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
 
নিহতের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

advertisement image

Leave Your Comments

Trending News