গোপনে তদন্ত শুরু করেছে বিসিবি

Date: 2025-12-25
news-banner

সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠক চলল প্রায় ৮ ঘণ্টা। গতকাল বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে সেখানে। তবে সেসব ছাপিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগের ৬ মাসের দুর্নীতি নিয়ে করা আদনান রহমানের মন্তব্যকে ঘিরে আলোচনা। যদিও এই পরিচালকের করা দাবি গত মঙ্গলবার প্রত্যাখ্যান করেন খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

তবে গতকাল তিনিই গোপনে তদন্ত চালিয়ে যাওয়ার স্বীকৃতি দিয়েছেন বলে জানা গেছে। ওই বৈঠকে উপস্থিত থাকা একজন পরিচালক নিশ্চিত করেন, আদনানের সঙ্গে আলাদা কথা বলেছেন আমিনুল। সেখানে সর্বশেষ নির্বাচনের আগে তাঁর ছয় মাস মেয়াদে গত ১৫ বছরের সমান অনুপাতে দুর্নীতির প্রসঙ্গে নাকি বলেছেন, ‘আপনি সরাসরি এভাবে না বললেও পারতেন। তদন্ত তো চলছে।

প্রয়োজনে আমরা আরো তদন্ত করব। বললেনই যখন, তখন সবার নামগুলোও প্রকাশ করে দিতেন।’ আরেকজন পরিচালক কালের কণ্ঠকে বলেন, ‘সে সময় আমাদের দুজন সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ তো আদনান ভাইয়ের পক্ষে দাঁড়িয়েই কথা বলেছেন।’

জানা গেছে, এই দুর্নীতির জন্য সিআইডির একটি প্রতিনিধিদল এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

গতকাল সকালে বিসিবির ৪ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করেছে তারা। সেখানে দুর্নীতির সঙ্গে জড়িত কয়েকজনের নাম উঠে এসেছে। এমনকি পরের তদন্তে আগের বোর্ডেও ছিলেন এমন কয়েকজন পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে বোর্ড সূত্র নিশ্চিত করেছে। এদিকে বিসিবির সভাপতি গতকাল বৈঠক শেষে রাতেই সিলেটে গেছেন। তিনি বিপিএলের উদ্বোধনীর প্রক্রিয়া সেরে ঢাকায় ফেরার পর একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে আরেকটি কমিটি তৈরি করে দেবেন বলেও জানা গেছে।

advertisement image

Leave Your Comments

Trending News