‘যার হাতেই ক্ষমতা যাক না কেন, দেশের যেন উন্নয়ন হয়’

Date: 2026-02-19
news-banner

কিছুদিন আগেই অভিনয় ছাড়ার আভাস দিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। বর্তমানে অভিনয়ে না দেখা গেলেও দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায় তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নিজের ভোটাধিকার প্রয়োগ নিয়ে কথা বলেছেন অনন্ত জলিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনন্ত জলিল বর্ষার সঙ্গে একটি ছবি শেয়ার করে ভোটকেন্দ্রের ঠিকানা ও নিজের ভোটদানের পরিকল্পনা জানান।

ফেসবুক পোস্টে অনন্ত জলিল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আগামী ১২ ফেব্রুয়ারি সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আমরা ভোট দিতে যাচ্ছি। আমরা মোহাম্মাদপুরের একটি কেন্দ্রে ভোট দেবো।’

নির্বাচনে বিজয়ী দলের কাছে আশা প্রকাশ করে তিনি লেখেন, ‘যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অগ্রগতি অব্যাহত থাকে।’

শেষে অনন্ত জলিল লিখেছেন, ‘দেশের সকল মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।’

বর্তমানে অনন্ত জলিল ব্যবসা নিয়ে ব্যস্ত, আর বর্ষা ব্যস্ত আছেন কিছু ব্রাইডাল ফটোশুটে। তাদের সর্বশেষ সিনেমা ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিল হিম’, এবং মুক্তির অপেক্ষায় আছে ‘নেত্রী দ্য লিডার, দ্য স্পাই’।

advertisement image

Leave Your Comments

Trending News