বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ জেলার পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনে ভোট দেবেন। তার মিডিয়া সেলের দ্বায়িত্বে থাকা এফএম সুমন সমকালকে এ তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
রাত পোহালেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এ প্রেক্ষাপটে আলোচনার মূল বিষয় হেভিওয়েট নেতারা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আলোচনার মধ্যে রয়েছেন সালাহউদ্দিন আহমদ। তার মিডিয়া সেলের দ্বায়িত্বে থাকা এফএম সুমন সমকালকে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ সকাল সাড়ে ৭টায় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনে ভোট দেবেন। এ সময় সঙ্গে তার সহধর্মিণী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ থাকবেন। ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্য সদস্যরাও ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরও জানান, ভোট দেওয়ার পর সালাহউদ্দিন আহমদ পেকুয়া ও চকরিয়ার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করবেন।