লিভারপুল ম্যাচে লাল কার্ড : এফএ’র অভিযোগে আর্জেন্টাইন রোমেরো

Date: 2025-12-25
news-banner

লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে লাল কার্ড দেখার ঘটনায় টটেনহাম হটস্পারের অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর বিরুদ্ধে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আনুষ্ঠানিক অভিযোগ এনেছে।

গত সপ্তাহে টটেনহামের ঘরের মাঠে ২-১ গোলে হারের ম্যাচে রোমেরো দুটি হলুদ কার্ড দেখেন। হগো এতিকেতের গোলের পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় প্রথম হলুদ কার্ড পান তিনি। এরপর যোগ করা সময়ে ইব্রাহিমা কোনাতের দিকে পা বাড়ানোর কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন ডিফেন্ডারকে।

লাল কার্ডের পর রোমেরো রেফারির সঙ্গে তর্কে জড়ান এবং দেরিতে মাঠ ত্যাগ করেন। এফএ’র অভিযোগে বলা হয়েছে, তিনি ‘মাঠ ছাড়তে বিলম্ব করেছেন এবং/অথবা ম্যাচ রেফারির প্রতি সংঘাতমূলক ও আক্রমণাত্মক আচরণ করেছেন।’ অভিযোগের জবাব দিতে রোমেরোর সময় আছে ২ জানুয়ারি পর্যন্ত। অভিযোগ প্রমাণিত হলে তার নিষেধাজ্ঞা বাড়তে পারে বা জরিমানাও হতে পারে।

এই ঘটনায় রোমেরো ইতিমধ্যেই ২৮ ডিসেম্বর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবেন। তবে বর্তমান অবস্থায় নতুন বছরের প্রথম দিন ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে।

তবে টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্ক অধিনায়কের পক্ষে অবস্থান নিয়েছেন। তার দাবি, লিভারপুলের দ্বিতীয় গোলের সময় রেফারি সঠিক সিদ্ধান্ত নিলে রোমেরো প্রথম হলুদ কার্ডই পেতেন না।

advertisement image

Leave Your Comments

Trending News