বিয়ে করলেন ডাকসু নেত্রী সেই তন্বী

Date: 2025-12-28
news-banner

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিয়ে করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে বিয়ের তথ্য জানান তন্বী।

তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিকতা, একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি সাংবাদিকতা করছেন বলে জানা গেছে।

ফেসবুকে ইংরেজিতে দেওয়া দীর্ঘ একটি পোস্টে তিনি লেখেন, ‘আজ, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি।’

স্বামীকে উদ্দেশ করে তন্বী বলেন, ‘আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে চাই—সবচেয়ে সহজ, অথচ সবচেয়ে গভীর প্রতিশ্রুতি: প্রতিটি দিনে, জীবনের বাকিটা সময় ধরে, আমি তোমাকেই বেছে নেব।’

গত বছরের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। তার রক্তে মাখা একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জুলাই আন্দোলন বেগবান করতে ছবিটি ব্যাপক অনুপ্রেরণা জোগায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পান সানজিদা আহমেদ তন্বী। তিনি (স্বতন্ত্র) প্রার্থী ছিলেন। ১১ হাজার ৭৭৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

advertisement image

Leave Your Comments

Trending News