ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ত্রুটি: বিশ্বজুড়ে বহু ওয়েবসাইটে সেবা বিঘ্ন

Date: 2025-12-28
news-banner

ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে হঠাৎ দেখা দেওয়া বড় ধরনের ত্রুটির কারণে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক ব্যবহারকারী সেবা বিঘ্নের মুখে পড়েছেন।

তাদের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল অসংখ্য ওয়েবসাইট সাময়িকভাবে অচল হয়ে পড়ায় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, তারা এমন একটি প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করেছে যা বিশ্বব্যাপী বহু গ্রাহকের সেবায় প্রভাব ফেলছে। এতে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশে সমস্যা দেখা দিচ্ছে, পাশাপাশি ক্লাউডফ্লেয়ারের ড্যাশবোর্ড ও এপিআই সেবাগুলোও ঠিকভাবে কাজ করছে না।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সমস্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জরুরি ভিত্তিতে সমাধানের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই পরবর্তী আপডেট জানানো হবে বলে উল্লেখ করা হয়।

ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ক্লাউডফ্লেয়ার বিশ্বব্যাপী লাখো ওয়েবসাইটকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দেয় এবং বাড়তি ট্রাফিকের সময়ও ওয়েবসাইটগুলোকে সচল রাখতে সহায়তা করে। ফলে তাদের নেটওয়ার্কে ত্রুটি দেখা দিলে ইন্টারনেটের বড় অংশজুড়ে এর প্রভাব পড়ে এবং অনেক ওয়েবসাইটেই সাময়িক সেবা বিঘ্ন দেখা দেয়।

advertisement image

Leave Your Comments

Trending News