গাজাকে বিলাসবহুল গন্তব্যে রূপান্তরে অর্থ ব্যয়ের দাবি নাকচ যুক্তরাষ্ট্রের

Date: 2025-12-23
news-banner

গাজাকে হাই-টেক, বিলাসবহুল গন্তব্যে রূপান্তরে ৬০ বিলিয়ন ডলার ব্যয়ের দাবি নাকচ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়। 

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, রবিবার ট্রাম্প প্রশাসন ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল— যুক্তরাষ্ট্র ৬০ বিলিয়ন ডলার ব্যয় করে গাজা উপত্যকাকে বিলাসবহুল রিসোর্ট, উচ্চগতির রেল ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই-অপ্টিমাইজড) জ্বালানি নেটওয়ার্কসহ একটি আধুনিক গন্তব্যে রূপান্তর করবে।

প্রতিবেদনটিতে শুক্রবার দাবি করা হয়, যুক্তরাষ্ট্র সম্ভাব্য দাতা দেশগুলোর কাছে একটি প্রস্তাব উপস্থাপন করেছে, যার আওতায় আগামী দুই দশকে গাজাকে একটি হাই-টেক উপকূলীয় অঞ্চলে পুনর্গঠন করা হবে।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১১২ বিলিয়ন ডলার, যার মধ্যে যুক্তরাষ্ট্রের অবদান হিসেবে ৬০ বিলিয়ন ডলারের কথা বলা হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিকটপ্রাচ্য বিষয়ক ব্যুরো এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, এটি ভুয়া খবর। পরিকল্পনার কোথাও বলা হয়নি যে যুক্তরাষ্ট্র ৬০ বিলিয়ন ডলার পরিশোধ করবে।

একই সঙ্গে তারা প্রতিবেদনে উত্থাপিত অন্যান্য দাবির বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে।

advertisement image

Leave Your Comments

Trending News