উড্ডয়নের পরে তেলের চাপ কমে যাওয়ায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ আবার বিমানবন্দরে ফিরে এসেছে। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এই খবর জানিয়েছে।
এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ উড্ডয়নের পর আবার অবতরণ করতে বাধ্য হয়। ভারতের রাজধানী মুম্বাইয়ের উদ্দেশে রওনা হওয়া বিমানটি দিল্লিতে নিরাপদেই অবতরণ করতে পেরেছে।
ঘটনাটি তদন্ত করা হবে।
আজ সোমবার বিমানটি উড্ডয়নের পর ফ্ল্যাপ রিট্র্যাকশনের (উড্ডয়ন বা অবতরণের আগে ডানার অতিরিক্ত অংশ গুটিয়ে ফেলা) সময় পাইলটরা বোয়িং ৭৭৭-৩০০বিমানের ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ কম লক্ষ করেন। এর কিছুক্ষণ পরেই চাপ শূন্যে নেমে আসে। এরপর ক্রুরা নিয়ম অনুসারে ইঞ্জিন বন্ধ করে দেন এবং আবার একই বিমানবন্দরে ফিরে আসেন।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘এই অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে সৃষ্ট অসুবিধার জন্য এয়ার ইন্ডিয়া আন্তরিকভাবে দুঃখিত। বিমানটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।’ ফ্লাইটর্যাডার২৪ অনুসারে, বিমানটি ১৫ বছরের পুরনো এবং ভিয়েনা, ভ্যাংকুভার এবং শিকাগোর মতো স্থানে উড়ে গেছে।
সূত্র : আরব নিউজ